x² - 4x + 4 = 0 এর মূলের প্রকৃতি নিচের কোনটি?
সঠিক উত্তর: বাস্তব ও সমান
ব্যাখ্যা: x² - 4x + 4 = 0
বা, x² - 2.x.2 + 2² = 0
বা, (x - 2)² = 0
বা, x - 2 = 0 [বর্গমূল করে]
বা, x = 2
অর্থাৎ, মূলদ্বয়ের প্রকৃতি বাস্তব এবং সমান।
বিকল্প সমাধান:
ax² + bx + c = 0 সমীকরণের নিশ্চায়ক b² - 4ac
x² - 4x + 4 = 0 সমীকরণের নিশ্চায়ক = (- 4)² - 4.1.4 = 16 - 16 = 0
নিশ্চায়কের মান 0 হলে মূলদ্বয়ের মান বাস্তব ও সমান।