চলন্ত ট্রেনে দুই বন্ধু যদি মুখোমুখি বসে থাকে, তবে একজনের সাপেক্ষে অন্যজনের অবস্থানকে কী বলে?
সঠিক উত্তর: আপেক্ষিক স্থিতি
ব্যাখ্যা: ট্রেন গতিশীল। পরস্পরের সাপেক্ষে দুই বন্ধু স্থির অর্থাৎ একজনের সাপেক্ষে অন্যজনের অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না। তাদের আপেক্ষিক গতিবেগ শূন্য। সুতরাং তাদের একজনকে অন্যজনের সাপেক্ষে অপরজনকে স্থিতিশীল বলা যেতে পারে, যা আপেক্ষিক স্থিতি।
ধরি, ট্রেনটি v বেগে গতিশীল। তাই ট্রেনে অবস্থিত সবকিছু v বেগে এগিয়ে যাচ্ছে। অর্থাৎ, দুই বন্ধুর বেগ সমান হওয়ায় তাদের মধ্যে কোনো আপেক্ষিক বেগ নেই। অর্থাৎ, একজন অপরজনের সাপেক্ষে স্থিতিতে আছে বলা যায়।