x ও y বাহু বিশিষ্ট আয়তক্ষেত্রের কর্ণ √13 মিটার, পরিসীমা 12 মিটার হলে, x এর দ্বিঘাত সমীকরণ কোনটি?
সঠিক উত্তর: 2x² - 12x + 23 = 0
ব্যাখ্যা: দেওয়া আছে, কর্ণ √(x² + y²) = √13
বা, x² + y² = 13 ...... (i)
পরিসীমা, 2(x + y) = 12
∴ x + y = 6
এবং y = 6 - x
y এর মান (i) নং এ বসিয়ে পাই,
x² + (6 - x)² = 13
বা, x² + 36 - 12x + x² = 13
∴ 2x² - 12x + 23 = 0