যদি p(y) = 5y³ + 6y² - ky + 8 কে y - 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 14 হয় তবে k এর মান কত?
সঠিক উত্তর: 29
ব্যাখ্যা: দেওয়া আছে, p(y) = 5y³ + 6y² - ky + 8
p(y) কে (y - 2) দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে p(2)
∴ p(2) = 5 × 2³ + 6 × 2² - k . 2 + 8
= 40 + 24 - 2k + 8
= 72 - 2k
শর্তানুসারে, 72 - 2k = 14
বা, 72 - 14 = 2k
বা, 58 = 2k
বা, k = 58 / 2
∴ k = 29