সকাল 6.00 টায় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যকার কোণ কত রেডিয়ান?
সঠিক উত্তর: π
ব্যাখ্যা: সকাল 6:00 টায় ঘণ্টার কাঁটা 6 এর ঘরে এবং মিনিটের কাঁটা 12 এর ঘরে থাকে, যা একটি সরলরেখা তৈরি করে।
কাঁটা দুটির মধ্যবর্তী কোণ = 180°
আমরা জানি, 180° = π রেডিয়ান
∴ নির্ণেয় কোণ π রেডিয়ান।