√3x + y - 5 = 0 রেখাটি x-অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণের পরিমাণ কত?
সঠিক উত্তর: 120°
ব্যাখ্যা: প্রদত্ত সমীকরণ, √3x + y - 5 = 0
বা, y = -√3x + 5
যাকে y = mx + c এর সাথে তুলনা করে পাই ঢাল, m = -√3।
ধরি, -√3 ঢালবিশিষ্ট সরলরেখাটি x-অক্ষের ধনাত্মক দিকের সাথে θ কোণ উৎপন্ন করে।
আমরা জানি, m = tan θ
বা, tan θ = -√3
বা, tan θ = -tan 60°
বা, tan θ = tan(180° - 60°)
বা, tan θ = tan 120°
∴ θ = 120°