A = {x : x ≥ 5} এবং B = {x : x ≤ 5} হলে A ∩ B = ?
ক. ∅
খ. { }
গ. {x : x ≠ 5}
ঘ. {5}
সঠিক উত্তর: {5}
ব্যাখ্যা: এখানে, A = {x : x ≥ 5} অর্থাৎ A হলো 5 এর চেয়ে ছোট নয় এমন সংখ্যাগুলোর সেট। ∴ A = {5, 6, 7, ......}
B = {x : x ≤ 5} অর্থাৎ B হলো 5 এর চেয়ে বড় নয় এমন সংখ্যাগুলোর সেট। ∴ B = {5, 4, 3, 2, ......}
∴ A ∩ B = {5, 6, 7, ......} ∩ {5, 4, 3, 2, ......} = {5}
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ঘ)।
এসএসসি গণিত প্রস্তুতি
নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য গণিত বিষয়ের 'সেট ও ফাংশন' অধ্যায়ের এই বহুনির্বাচনি প্রশ্নটি (MCQ) অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর ও ব্যাখ্যার মাধ্যমে আপনার প্রস্তুতিকে আরও মজবুত করুন। বোর্ড পরীক্ষা ও টেস্ট পরীক্ষায় ভালো ফলাফল করতে এই ধরনের প্রশ্ন নিয়মিত প্র্যাকটিস করা প্রয়োজন।