S = {(x, y) : x ∈ A, y ∈ A এবং y = x²} এবং A = {-2, -1, 0, 1, 2} নিচের কোনটি S অন্বয়ের সদস্য?
সঠিক উত্তর: (-1, 1)
ব্যাখ্যা: S = {(x, y) : x ∈ A, y ∈ A এবং y = x²}, A = {-2, -1, 0, 1, 2}
প্রত্যেক x ∈ A এর জন্য y = x² এর মান নির্ণয় করি:
x = -2 হলে y = 4
x = -1 হলে y = 1
x = 0 হলে y = 0
x = 1 হলে y = 1
x = 2 হলে y = 4
কিন্তু x ∈ A এবং y ∈ A হওয়ায় x ও y উভয়কেই A এর সদস্য হতে হবে।
যেহেতু 4 ∉ A সেহেতু (-2, 4) ∉ S এবং (2, 4) ∉ S
নির্ণয় S অন্বয়ের সদস্য (-1, 1), (0, 0), (1, 1)
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (C)।