জড়তা— i. একটি প্রাকৃতিক ঘটনা ii. পরিবর্তনের জন্য বলের প্রয়োজন iii. ওজন দ্বারা পরিমাপ করা যায় নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: i ও ii
ব্যাখ্যা: জড়তা একটি প্রাকৃতিক ঘটনা। প্রকৃতির নিয়ম অনুসারে প্রত্যেক বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চায়।
জড়তার অবস্থা পরিবর্তনের জন্য বলের প্রয়োজন। বল প্রয়োগ করে স্থির বস্তুকে গতিশীল এবং গতিশীল বস্তুকে স্থির করা যায়।
বস্তুর জড়তা এর ভরের ওপর নির্ভর করে। ভর হচ্ছে জড়তার পরিমাপ, ওজন নয়।