cos θ = 4/5 হলে, tan θ এর মান কত?
সঠিক উত্তর: 3/4
ব্যাখ্যা: দেওয়া আছে, cos θ = 4/5 = ভূমি / অতিভুজ
পিথাগোরাসের উপপাদ্য অনুসারে,
অতিভুজ² = লম্ব² + ভূমি²
বা, লম্ব = √(অতিভুজ² - ভূমি²)
= √(5² - 4²) = √(25 - 16) = √9 = 3
আমরা জানি, tan θ = লম্ব / ভূমি
∴ tan θ = 3/4