2x - 5y = 3 ও x - 1 = 3y সমীকরণজোটটি— i. অসমঞ্জস ii. পরস্পর অনির্ভরশীল iii. একটি মাত্র সমাধান আছে নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: ii ও iii
ব্যাখ্যা: প্রদত্ত সমীকরণজোট,
2x - 5y = 3
x - 3y = 1
x-এর সহগদ্বয়ের অনুপাত, a₁/a₂ = 2/1 = 2
y-এর সহগদ্বয়ের অনুপাত, b₁/b₂ = -5/-3 = 5/3
যেহেতু a₁/a₂ ≠ b₁/b₂, সেহেতু সমীকরণজোটটি সমঞ্জস, পরস্পর অনির্ভরশীল এবং এর একটি মাত্র সমাধান আছে।
সুতরাং (ii) ও (iii) সঠিক।