একটি ক্রমিক সমানুপাতীর প্রান্তীয় রাশি দুইটি 4 এবং 16 হলে এর মধ্য সমানুপাতী কত?
সঠিক উত্তর: 8
ব্যাখ্যা: ধরি, মধ্য সমানুপাতী = x
আমরা জানি, ক্রমিক সমানুপাতীর ক্ষেত্রে মধ্য রাশির বর্গ = প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফল
বা, x² = 4 * 16
বা, x² = 64
বা, x = √64
অতএব, x = 8