(x + y)² এর সাথে কত যোগ করলে যোগফল (x - y)² হবে?
সঠিক উত্তর: -4xy
ব্যাখ্যা: ধরি, (x + y)² এর সাথে k যোগ করতে হবে। তাহলে,
(x + y)² + k = (x - y)²
বা, x² + 2xy + y² + k = x² - 2xy + y²
বা, x² - x² + y² - y² + k = -2xy - 2xy
∴ k = -4xy
অর্থাৎ, (x + y)² এর সাথে -4xy যোগ করলে যোগফল (x - y)² হবে।