সুষম ষড়ভুজের কয়টি প্রতিসাম্য রেখা রয়েছে?
সঠিক উত্তর: 6
ব্যাখ্যা: যেকোনো সুষম বহুভুজের বাহুর সংখ্যা যত, তার প্রতিসাম্য রেখার সংখ্যাও তত।
যেমন:
সমবাহু ত্রিভুজের তিনটি প্রতিসাম্য রেখা।
বর্গক্ষেত্রের চারটি প্রতিসাম্য রেখা।
সুষম পঞ্চভুজের পাঁচটি প্রতিসাম্য রেখা।
সুষম ষড়ভুজের ছয়টি প্রতিসাম্য রেখা।