নবম-দশম শ্রেণির গণিত বিষয়ের 'অনুপাত, সদৃশতা ও প্রতিসমতা' অধ্যায়ের MCQ

Class 9-10 'অনুপাত, সদৃশতা ও প্রতিসমতা' অধ্যায়ের নৈর্ব্যক্তিক অনুশীলন

1. নিচের কোনটি অপ্রতিসম?
সঠিক উত্তর: শামুক
ব্যাখ্যা: মগ ও মুখোশের একটি করে প্রতিসম রেখা আছে, বর্গাকার টেবিলের ৪টি প্রতিসম রেখা আছে। কিন্তু শামুক আকৃতিগতভাবে অপ্রতিসম।
2. ইংরেজি S বর্ণের ঘূর্ণন কোণ কত?
সঠিক উত্তর: 180°
ব্যাখ্যা: S বর্ণকে 180° কোণে ঘুরালে আবার S পাওয়া যায়।
ঘূর্ণন কোণ = পূর্ণ ঘূর্ণন কোণের পরিমাণ / ঘূর্ণন প্রতিসমতার মাত্রা
এক্ষেত্রে ঘূর্ণন প্রতিসমতার মাত্রা 2।
ঘূর্ণন কোণ = 360° / 2 = 180°
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (খ)।
3. পাখার অর্ধ ঘূর্ণনের কোণের পরিমাণ কত?
সঠিক উত্তর: 180°
ব্যাখ্যা: আমরা জানি, পূর্ণ ঘূর্ণনের কোণের পরিমাণ = 360°
অর্ধ ঘূর্ণনের কোণের পরিমাণ = 360° / 2 = 180°
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ঘ)।
4. নিচের কোন বর্ণটির প্রতিসমতা নেই?
সঠিক উত্তর: Z
ব্যাখ্যা: এখানে, M এর একটি, X এর দুইটি এবং O এর অসংখ্য প্রতিসাম্য রেখা আছে। কিন্তু Z এর কোনো প্রতিসাম্য রেখা নেই।
5. ΔABC ও ΔDEF এর উচ্চতা যথাক্রমে h ও k সে.মি. এবং এদের ভূমি b সে.মি. হলে, Δ-ক্ষেত্র ABC : Δ-ক্ষেত্র DEF = কত?
সঠিক উত্তর: h : k
ব্যাখ্যা: এখানে, ΔABC ও ΔDEF এর উচ্চতা যথাক্রমে h ও k সে.মি. এবং এদের ভূমি b সে.মি.।
আমরা জানি, দুইটি ত্রিভুজক্ষেত্রের ভূমি সমান হলে, তাদের ক্ষেত্রফল ও উচ্চতা সমানুপাতিক।
সুতরাং Δ ক্ষেত্র ABC : Δ ক্ষেত্র DEF = h : k
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (খ)।
6. উদ্দীপক: একটি সুষম বহুভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সে.মি.। বহুভুজটির মোট কয়টি প্রতিসাম্য রেখা আছে?
সঠিক উত্তর: ৬টি
ব্যাখ্যা: বহুভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সে.মি. হওয়ায় চিত্রর বহুভুজটি সুষম ষড়ভুজ। সুষম যেকোনো বহুভুজের প্রতিসাম্য রেখা হবে এর বাহুর সংখ্যার সমান। যেহেতু এটি একটি সুষম ষড়ভুজ, তাই এর মোট প্রতিসাম্য রেখা হবে ৬টি।
7. রম্বসের ঘূর্ণন কোণ কত ডিগ্রি?
সঠিক উত্তর: 180°
ব্যাখ্যা: রম্বসের ঘূর্ণন প্রতিসমতার মাত্রা 2।
তাই এর ঘূর্ণন কোণ = 360° / 2 = 180°
অর্থাৎ প্রতি 180° ঘূর্ণনের জন্য রম্বসটি পূর্বের অবস্থানে ফিরে আসে।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ঘ)।
8. সমতলীয় জ্যামিতিতে— i. ত্রিভুজ হলো সবচেয়ে কম সংখ্যক রেখাংশ দিয়ে গঠিত বহুভুজ। ii. চার বাহুবিশিষ্ট সুষম বহুভুজ হলো রম্বস। iii. সুষম পঞ্চভুজের বাহুগুলো সমান হলেও কোণগুলো অসমান। নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: i
ব্যাখ্যা: বহুভুজ হলো কতগুলো রেখাংশ দ্বারা আবদ্ধ ক্ষেত্র। কোনো আবদ্ধ ক্ষেত্র তৈরি করতে কমপক্ষে তিনটি রেখাংশ প্রয়োজন। আবার, তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। সুতরাং বলা যায়, সবচেয়ে কম সংখ্যক রেখাংশ দিয়ে গঠিত বহুভুজ হলো ত্রিভুজ। তাই (i) নং সঠিক।
বহুভুজের রেখাংশগুলোর দৈর্ঘ্য সমান ও কোণগুলো সমান হলে তাকে সুষম বহুভুজ বলা হয়। কিন্তু রম্বসের বাহুগুলো সমান হলেও কোণগুলো সমান নয়। তাই (ii) নং সঠিক নয়।
সুষম পঞ্চভুজের সকল বাহু ও কোণগুলো সমান। তাই (iii) নং সঠিক নয়।
9. নিচের কোনটি প্রতিসম?
সঠিক উত্তর: সমদ্বিবাহু ত্রিভুজ
ব্যাখ্যা: শামুক আকৃতিগতভাবে অপ্রতিসম। মোবাইল ফোন সেট এর বাটনের লেখাগুলোর জন্য প্রতিসম নয়। সমদ্বিবাহু ত্রিভুজের একটি প্রতিসম রেখা আছে।
10. বৃত্তের প্রতিসাম্য রেখা কয়টি?
সঠিক উত্তর: অসংখ্য
ব্যাখ্যা: বৃত্ত একটি আদর্শ প্রতিসম চিত্র। বৃত্তকে এর কেন্দ্রের সাপেক্ষে যেকোনো কোণে ও যেকোনো দিকে ঘুরালে এর অবস্থানের পরিবর্তন লক্ষ্য করা যায় না। অতএব, বৃত্তের ঘূর্ণন প্রতিসমতার মাত্রা অসীম। একই সময়ে বৃত্তের কেন্দ্রগামী যেকোনো রেখা এর প্রতিসাম্য রেখা। সুতরাং, বৃত্তের অসংখ্য প্রতিসাম্য রেখা রয়েছে।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ঘ)।
নতুন প্রশ্ন দিয়ে পরীক্ষা দাও

Metiva SSC Preparation

এসএসসি প্রস্তুতির সেরা অ্যাপ
Google Play Store