একটি বাক্সকে ধাক্কা দিলে না উল্টিয়ে যে গতি লাভ করে তা—
সঠিক উত্তর: চলন গতি
ব্যাখ্যা: একটি বাক্সকে ধাক্কা দিলে তা না উল্টিয়ে চলন গতি লাভ করে।
চলন গতি: কোনো কিছু যদি এমনভাবে চলতে থাকে যেন বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে যেতে থাকে তাহলে সেটা হচ্ছে চলন গতি। এক্ষেত্রে বাক্সকে ধাক্কা দিলে বাক্সটি না উল্টিয়ে চলতে থাকে ফলে এর সকল কণা একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে। অর্থাৎ, বাক্সটির গতি চলন গতি।