বিষয়: রসায়ন অধ্যায়: রাসায়নিক বিক্রিয়া

খোলা পাত্রে চুনাপাথরকে উত্তাপে উত্তপ্ত করলে চুন ও CO₂ উৎপন্ন হয়। বিক্রিয়াটি কীরূপ?

ক. একমুখী
খ. বহুমুখী
গ. উভমুখী
ঘ. কোনোটিই নয়

সঠিক উত্তর: একমুখী

ব্যাখ্যা: খোলাপাত্রে উচ্চতাপে চুনাপাথরের বিয়োজন একটি একমুখী বিক্রিয়া। কারণ খোলা পাত্রে এই বিক্রিয়া সম্পন্ন হলে উৎপাদ CO₂ বিক্রিয়াপাত্র থেকে অপসারিত হয়।
CaCO₃(s) → CaO(s) + CO₂(g)↑ (খোলা পাত্রে)
উল্লেখ্য, যদি বিক্রিয়া খোলা পাত্রে না ঘটিয়ে বদ্ধ পাত্রে ঘটানো হয়, তবে বিক্রিয়াটি উভমুখী বিক্রিয়া।

এসএসসি রসায়ন প্রস্তুতি

নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য রসায়ন বিষয়ের 'রাসায়নিক বিক্রিয়া' অধ্যায়ের এই বহুনির্বাচনি প্রশ্নটি (MCQ) অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর ও ব্যাখ্যার মাধ্যমে আপনার প্রস্তুতিকে আরও মজবুত করুন। বোর্ড পরীক্ষা ও টেস্ট পরীক্ষায় ভালো ফলাফল করতে এই ধরনের প্রশ্ন নিয়মিত প্র্যাকটিস করা প্রয়োজন।

এই অধ্যায়ের আরও প্রশ্ন সকল বিষয়ের অনুশীলন শুরু করো

Metiva SSC Preparation App

Google Play Store