500 kg ভরের একটি বস্তু 20 ms⁻¹ বেগে চলছে। বস্তুটিতে 0.5 ms⁻² মন্দন সৃষ্টি করলে 10 s পরে এর গতিশক্তি কত হবে?
সঠিক উত্তর: 5.625 × 10⁴ J
ব্যাখ্যা: দেওয়া আছে, ভর m = 500 kg, আদিবেগ u = 20 ms⁻¹, ত্বরণ a = -0.5 ms⁻², সময় t = 10 s
10 s পরে বেগ v = u + at = 20 + (-0.5) × 10 = 15 ms⁻¹
গতিশক্তি T = 1/2 mv²
= 1/2 × 500 × (15)² = 250 × 225 = 56250 J = 5.625 × 10⁴ J