নিচের কোনটি একচলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ?
সঠিক উত্তর: 4x² - 2x = 3 - 6x
ব্যাখ্যা: সমীকরণগুলোর মধ্যে শুধু (খ) অপশনের চলক x এর সর্বোচ্চ ঘাত 2। সুতরাং এটি একটি একচলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ।
উল্লেখ করা যায় যে,
ক) অপশনের y³ - y = 12 একটি একচলক বিশিষ্ট ত্রিঘাত সমীকরণ।
গ) অপশনের 7x + 7 = 6y একটি দুইচলক বিশিষ্ট একঘাত সমীকরণ।
ঘ) অপশনের 4x³ + 5x = 1 একটি একচলক বিশিষ্ট ত্রিঘাত সমীকরণ।