সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুইটি কোণের পরিমাণ কোনটি?
সঠিক উত্তর: 40°, 50°
ব্যাখ্যা: সমকোণী ত্রিভুজ: যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়।
আমরা জানি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180°।
কাজেই, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণ ব্যতীত অপর দুই কোণের সমষ্টি = 180° - 90° = 90°
এখন,
(ক) সঠিক নয়, কারণ 63° + 36° = 99°
(খ) সঠিক নয়, কারণ 30° + 70° = 100°
(গ) সঠিক, কারণ 40° + 50° = 90°
(ঘ) সঠিক নয়, কারণ 80° + 120° = 200°
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (গ)।