বিষয়: গণিত অধ্যায়: বীজগাণিতিক রাশি

‘A’ একটি কাজ x দিনে করতে পারে। ‘B’ ঐ কাজ y দিনে করতে পারে। তারা একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে?

ক. xy দিনে
খ. (x - y) দিনে
গ. (x + y) / xy দিনে
ঘ. xy / (x + y) দিনে

সঠিক উত্তর: xy / (x + y) দিনে

ব্যাখ্যা: ধরি, সম্পূর্ণ কাজ = 1 অংশ
'A' x দিনে করে কাজের 1 অংশ
∴ 'A' 1 দিনে করে কাজের 1/x অংশ
আবার,
'B' y দিনে করে কাজের 1 অংশ
∴ 'B' 1 দিনে করে কাজের 1/y অংশ
∴ 'A' ও 'B' একত্রে 1 দিনে করে কাজের (1/x + 1/y) অংশ
= (x + y) / xy অংশ
তারা কাজের (x + y) / xy অংশ শেষ করে 1 দিনে
∴ তারা কাজের 1 অংশ শেষ করে xy / (x + y) দিনে
∴ তারা একত্রে xy / (x + y) দিনে কাজটি শেষ করতে পারবে।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ঘ)।

এসএসসি গণিত প্রস্তুতি

নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য গণিত বিষয়ের 'বীজগাণিতিক রাশি' অধ্যায়ের এই বহুনির্বাচনি প্রশ্নটি (MCQ) অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর ও ব্যাখ্যার মাধ্যমে আপনার প্রস্তুতিকে আরও মজবুত করুন। বোর্ড পরীক্ষা ও টেস্ট পরীক্ষায় ভালো ফলাফল করতে এই ধরনের প্রশ্ন নিয়মিত প্র্যাকটিস করা প্রয়োজন।

এই অধ্যায়ের আরও প্রশ্ন সকল বিষয়ের অনুশীলন শুরু করো

Metiva SSC Preparation App

Google Play Store