4 ঢাল বিশিষ্ট একটি সরলরেখার উপর দুইটি বিন্দু (x, 3) এবং (6, 7) হলে x এর মান কত?
সঠিক উত্তর: 5
ব্যাখ্যা: (x₁, y₁) এবং (x₂, y₂) বিন্দুগামী সরলরেখার ঢাল = (y₂ - y₁) / (x₂ - x₁)
(x, 3) এবং (6, 7) বিন্দুগামী সরলরেখার ঢাল = (7 - 3) / (6 - x)
প্রশ্নমতে, (7 - 3) / (6 - x) = 4
বা, 4 / (6 - x) = 4
বা, 6 - x = 1
বা, x = 6 - 1
বা, x = 5
সঠিক উত্তর (D)।