কোন শ্রেণির ব্যাপ্তি (১৫-১৯) এবং শ্রেণি ধাপ বিচ্যুতি ০ হলে, ঐ শ্রেণির আনুমানিক গড় কত?
সঠিক উত্তর: ১৭
ব্যাখ্যা: ধাপ বিচ্যুতি (uᵢ) = (শ্রেণি মধ্যমান - আনুমানিক গড়) / শ্রেণি ব্যাপ্তি
প্রশ্নমতে ধাপ বিচ্যুতি ০ হলে,
০ = (শ্রেণি মধ্যমান - আনুমানিক গড়) / শ্রেণি ব্যাপ্তি
বা, আনুমানিক গড় = শ্রেণি মধ্যমান
শ্রেণি মধ্যমান = (১৫ + ১৯) / ২ = ১৭
সুতরাং আনুমানিক গড় = ১৭