নির্দিষ্ট তাপমাত্রায় কোন শর্তের উপর আপেক্ষিক রোধ নির্ভর করে?
সঠিক উত্তর: পরিবাহীর উপাদানের উপর
ব্যাখ্যা: কোনো নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর রোধকে ঐ তাপমাত্রায় এর উপাদানের আপেক্ষিক রোধ বলে। নির্দিষ্ট তাপমাত্রায় বিভিন্ন উপাদানের পদার্থের আপেক্ষিক রোধ বিভিন্ন রকম। অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রায় আপেক্ষিক রোধ পরিবাহীর উপাদানের উপর নির্ভর করে।