একটি সরলরেখা ও একটি সমতলের মধ্যে দুইটি সাধারণ বিন্দু থাকলে রেখাটি তলের কীরূপ হয়?
সঠিক উত্তর: সমতলীয়
ব্যাখ্যা: সরলরেখা ও সমতলের মধ্যে সম্পর্ক:
* একটি সরলরেখা একটি সমতলের সঙ্গে সমান্তরাল হলে তাদের মধ্যে কোনো সাধারণ বিন্দু থাকবে না।
* একটি সরলরেখা কোনো সমতলকে ছেদ করলে তাদের মধ্যে মাত্র একটি সাধারণ বিন্দু থাকবে।
* যদি কোনো সরলরেখা ও সমতলের দুইটি সাধারণ বিন্দু থাকে, তাহলে সম্পূর্ণ সরলরেখাটি ঐ সমতলে অবস্থিত হবে।
অর্থাৎ রেখাটি সমতলীয় হবে।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (B)।