গাণিতিক তত্ত্ব নির্মাণ ও পরীক্ষার মাধ্যমে সে তত্ত্বের সত্যতা যাচাইয়ের বৈজ্ঞানিক ধারা সূচনা করেন কে?
সঠিক উত্তর: গ্যালিলিও
ব্যাখ্যা: গ্যালিলিও গাণিতিক তত্ত্ব নির্মাণ ও পরীক্ষার মাধ্যমে এর সত্যতা যাচাইয়ের বৈজ্ঞানিক ধারা সূচনা করেন। এছাড়াও তিনি পড়ন্ত বস্তুর সূত্র প্রদান করেন এবং সরণ, গতি, ত্বরণ ও সময় ইত্যাদির সংজ্ঞা প্রদান করেন।