কোনটির ক্ষেত্রে ব্যাপনের হার সবচেয়ে বেশি?
সঠিক উত্তর: H₂
ব্যাখ্যা: যে গ্যাসের আণবিক ভর যত কম হবে তার ব্যাপন হার তত বেশি হবে। H₂ এর আণবিক ভর = 1 × 2 = 2, O₂ এর আণবিক ভর = 16 × 2 = 32, N₂ এর আণবিক ভর = 14 × 2 = 28 এবং Cl₂ এর আণবিক ভর = 35.5 × 2 = 71। উপরের গ্যাসগুলোর মধ্যে হাইড্রোজেন গ্যাস সবচেয়ে কম ভর বিশিষ্ট। তাই হাইড্রোজেনের (H₂) ব্যাপন হার সবচেয়ে বেশি।