বিষয়: গণিত অধ্যায়: এক চলকবিশিষ্ট সমীকরণ

নিচের কোনটি অভেদ?

ক. x² - 5x + 6
খ. (a - 4)²
গ. (x + a)(x + b) = x² + (a + b)x + ab
ঘ. (a + b)² + (a - b)² = a² + b²

সঠিক উত্তর: (x + a)(x + b) = x² + (a + b)x + ab

ব্যাখ্যা: অভেদ: সমান চিহ্নের দুইপক্ষে সমান ঘাতবিশিষ্ট দুইটি বহুপদী থাকলে এবং চলকের সর্বোচ্চ ঘাতের সংখ্যার চেয়েও অধিক সংখ্যক মানের জন্য সমীকরণ সিদ্ধ হলে তাকে অভেদ বলে। সমান চিহ্নের উভয় পক্ষের মধ্যে কোনো ভেদ নেই বলেই অভেদ।
যেমন, (x + 1)² - (x - 1)² = 4x একটি অভেদ, এটি x এর সকল মানের জন্য সিদ্ধ হবে। তাই এই সমীকরণটি একটি অভেদ। প্রত্যেক বীজগাণিতীয় সূত্র একটি অভেদ। (গ) নং অপশনটি একটি বীজগাণিতীয় সূত্র।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (গ)।

এসএসসি গণিত প্রস্তুতি

নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য গণিত বিষয়ের 'এক চলকবিশিষ্ট সমীকরণ' অধ্যায়ের এই বহুনির্বাচনি প্রশ্নটি (MCQ) অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর ও ব্যাখ্যার মাধ্যমে আপনার প্রস্তুতিকে আরও মজবুত করুন। বোর্ড পরীক্ষা ও টেস্ট পরীক্ষায় ভালো ফলাফল করতে এই ধরনের প্রশ্ন নিয়মিত প্র্যাকটিস করা প্রয়োজন।

এই অধ্যায়ের আরও প্রশ্ন সকল বিষয়ের অনুশীলন শুরু করো

Metiva SSC Preparation App

Google Play Store