500W ক্ষমতার একটি তড়িৎ মোটর দ্বারা 10 sec-এ একটি 15kg ভরের বস্তুকে 20m উচ্চতায় তোলা হলো। শক্তির অপচয় কত?
সঠিক উত্তর: 2060 J
ব্যাখ্যা: মোটরের কৃতকাজ (প্রদত্ত শক্তি), W = Pt = 500 × 10 = 5000 J
বস্তুটির প্রয়োজনীয় শক্তি (বিভব শক্তি), V = mgh = 15 × 9.8 × 20 = 2940 J
শক্তির অপচয় = W - V = 5000 - 2940 = 2060 J।