(x + y, 0) = (1, x - y) হলে — i. x + y = 1 ii. x/y = 1 iii. x = 2⁻¹ নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: i, ii ও iii
ব্যাখ্যা: x + y = 1 ...... (1)
x - y = 0 ...... (2)
সমীকরণ (1) ও (2) যোগ করে পাই,
x + y + x - y = 1 + 0
বা, 2x = 1
বা, x = 1/2
∴ x = 2⁻¹ [যেহেতু a⁻¹ = 1/a]
x এর মান সমীকরণ (1) এ বসিয়ে পাই,
1/2 + y = 1
বা, y = 1 - 1/2
∴ y = 1/2
এখন, x/y = (1/2) / (1/2) = 1
∴ x/y = 1
অতএব, সঠিক উত্তর (i, ii ও iii)।