5x³ + 3y³ - 7xy + 4 দ্বিচলকবিশিষ্ট বহুপদীর মাত্রা কত?
সঠিক উত্তর: 3
ব্যাখ্যা: দুই চলকের বহুপদীর পদগুলো Cxᵖyᐞ আকারের হয়, যেখানে C একটি নির্দিষ্ট সংখ্যা (ধ্রুবক) এবং p ও q অঋণাত্মক পূর্ণসংখ্যা। Cxᵖyᐞ পদে চলকদ্বয়ের ঘাত p ও q এর সমষ্টি p + q হচ্ছে এই পদের মাত্রা। পদসমূহের গরিষ্ঠ মাত্রাকে বহুপদীর মাত্রা বলা হয়।
এখানে, 5x³ + 3y³ - 7xy + 4 রাশিতে x ও y যুক্ত পদের সর্বোচ্চ ঘাত 3। অর্থাৎ, 5x³ + 3y³ - 7xy + 4 দ্বিচলকবিশিষ্ট বহুপদীর মাত্রা 3।