y = x² + 2x - 3 সমীকরণের লেখ নিচের কোন বিন্দুগামী?
সঠিক উত্তর: (0, -3)
ব্যাখ্যা: যে বিন্দু দ্বারা সমীকরণ সিদ্ধ হয়, সে বিন্দুটি সমীকরণের লেখের উপরস্থ বিন্দু।
এখানে, (0, -3) বিন্দুর জন্য y = x² + 2x - 3 সমীকরণটি সত্য।
কারণ বামপক্ষ = -3
এবং ডানপক্ষ = 0² + 2 . 0 - 3 = -3
অর্থাৎ, সমীকরণের লেখ (0, -3) বিন্দুগামী।