S = {(-2, 3), (-1, 0), (1, 0), (5, 4)} এর ডোমেন নিচের কোনটি?
ক. {-1, -2, 3, 5}
খ. {0, 3, 4}
গ. {-2, -1, 1, 5}
ঘ. {-2, 0, 1, 5}
সঠিক উত্তর: {-2, -1, 1, 5}
ব্যাখ্যা: ব্যাখ্যা: ডোমেন ও রেঞ্জ: কোনো অন্বয়ের ক্রোমজোড়গুলোর প্রথম উপাদানসমূহের সেটকে ডোমেন এবং দ্বিতীয় উপাদানসমূহের সেটকে রেঞ্জ বলা হয়।
এখানে, সেট S = {(-2, 3), (-1, 0), (1, 0), (5, 4)} এর প্রথম উপাদানসমূহ অর্থাৎ ডোমেন S = {-2, -1, 1, 5}
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (গ)।
এসএসসি গণিত প্রস্তুতি
নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য গণিত বিষয়ের 'সেট ও ফাংশন' অধ্যায়ের এই বহুনির্বাচনি প্রশ্নটি (MCQ) অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর ও ব্যাখ্যার মাধ্যমে আপনার প্রস্তুতিকে আরও মজবুত করুন। বোর্ড পরীক্ষা ও টেস্ট পরীক্ষায় ভালো ফলাফল করতে এই ধরনের প্রশ্ন নিয়মিত প্র্যাকটিস করা প্রয়োজন।