নিচের কোনটি যান্ত্রিক শক্তির একটি অংশ?
সঠিক উত্তর: গতিশক্তি
ব্যাখ্যা: গতিশক্তি যান্ত্রিক শক্তির একটি অংশ।
শক্তির সবচেয়ে সাধারণ রূপ হচ্ছে যান্ত্রিক শক্তি। বস্তুর অবস্থান, আকার এবং গতির কারণে যে শক্তি পাওয়া যায় তাকেই যান্ত্রিক শক্তি বলে।
যান্ত্রিক শক্তির দুটি রূপ হতে পারে গতিশক্তি এবং স্থিতিশক্তি।