বিষয়: পদার্থবিজ্ঞান অধ্যায়: বল

বস্তু যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা ধর্ম তাকে কী বলে?

ক. বল
খ. ত্বরণ
গ. জড়তা
ঘ. বেগ

সঠিক উত্তর: জড়তা

ব্যাখ্যা: জড়তা: বল প্রয়োগ না করা পর্যন্ত স্থির বস্তু যে স্থির থাকতে চায় কিংবা গতিশীল বস্তু যে গতিশীল থাকতে চায়, বস্তুর এ বৈশিষ্ট্যই হচ্ছে জড়তা।
উদাহরণ: টেবিলের ওপর একটি বই রাখলে বইটি চিরকাল টেবিলের ওপর পড়ে থাকবে যদি কেউ বইটিকে না সরায়। অর্থাৎ যদি কেউ বইটির ওপর বল প্রয়োগ না করে।
জড়তার পরিমাপ: জড়তার পরিমাপ হলো পদার্থের ভর।
জড়তা দুই প্রকার:
(i) স্থিতি জড়তা (স্থির বস্তু চিরকাল স্থির থাকবে)
(ii) গতি জড়তা (গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে)

এসএসসি পদার্থবিজ্ঞান প্রস্তুতি

নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য পদার্থবিজ্ঞান বিষয়ের 'বল' অধ্যায়ের এই বহুনির্বাচনি প্রশ্নটি (MCQ) অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর ও ব্যাখ্যার মাধ্যমে আপনার প্রস্তুতিকে আরও মজবুত করুন। বোর্ড পরীক্ষা ও টেস্ট পরীক্ষায় ভালো ফলাফল করতে এই ধরনের প্রশ্ন নিয়মিত প্র্যাকটিস করা প্রয়োজন।

এই অধ্যায়ের আরও প্রশ্ন সকল বিষয়ের অনুশীলন শুরু করো

Metiva SSC Preparation App

Google Play Store