নির্দিষ্ট পরিবাহীর আপেক্ষিক রোধ বৃদ্ধি করা যায় কীভাবে?
সঠিক উত্তর: তাপমাত্রা বৃদ্ধি করে
ব্যাখ্যা: আপেক্ষিক রোধ: কোনো নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর রোধকে ঐ তাপমাত্রায় এর উপাদানের আপেক্ষিক রোধ বলে। যেহেতু নির্দিষ্ট পরিবাহী বলা হয়েছে ফলে পরিবাহীর উপাদান, দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং রোধ নির্দিষ্ট। ফলে একমাত্র তাপমাত্রা বৃদ্ধির মাধ্যমে আপেক্ষিক রোধ বৃদ্ধি করা যায়।