কোনো দ্বিঘাত সমীকরণের একটি মূল -2 + √7 হলে, অপর মূলটি কত?
সঠিক উত্তর: -2 - √7
ব্যাখ্যা: ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়, x₁ = (-b + √(b² - 4ac)) / 2a এবং x₂ = (-b - √(b² - 4ac)) / 2a
অর্থাৎ '√' চিহ্নের পূর্বে একবার ধনাত্মক ও একবার ঋণাত্মক চিহ্ন বসবে।
এখানে, একটি মূল -2 + √7 হলে অপর মূলটি অবশ্যই -2 - √7 হবে।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ক)।