শুধু পরিসীমা জানলেই— i. বর্গ আঁকা সম্ভব ii. আয়তক্ষেত্র আঁকা সম্ভব iii. সমবাহু ত্রিভুজ আঁকা সম্ভব নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: i ও iii
ব্যাখ্যা: i. যেহেতু বর্গের কোণ = ৯০° এবং সব বাহু সমান, তাই শুধু পরিসীমা বা কর্ণ জানা থাকলেই বর্গ আঁকা সম্ভব।
ii. আয়তক্ষেত্রের বিপরীত বাহুদ্বয় সমান, তাই এর দুটি বাহু বা বাহু ও কর্ণ জানতে হবে। সুতরাং (ii) নং সঠিক নয়।
iii. সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ ৬০° এবং সব বাহু সমান, তাই একটি বাহু জানলেই এটি আঁকা সম্ভব।