মূলদ সংখ্যার সেট Q, স্বাভাবিক সংখ্যার সেট N, পূর্ণ সংখ্যার সেট Z এবং বাস্তব সংখ্যার সেট R হলে, নিচের কোনটি Q, N, Z ও R এর সার্বিক সেট?
সঠিক উত্তর: R
ব্যাখ্যা: (i) মূলদ সংখ্যা (Q): p, q পূর্ণসংখ্যা এবং q ≠ 0 হলে p/q আকারের সংখ্যাকে মূলদ সংখ্যা বলে।
এ অনুসারে সকল পূর্ণসংখ্যা, ভগ্নাংশ সংখ্যা ও আবৃত্ত দশমিক সংখ্যা মূলদ সংখ্যার অন্তর্ভুক্ত।
(ii) স্বাভাবিক সংখ্যা N: সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাই স্বাভাবিক সংখ্যা।
(iii) পূর্ণসংখ্যা (Z): শূন্যসহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাসমূহকে পূর্ণ সংখ্যা বলে।
(iv) বাস্তব সংখ্যা (R): সকল মূলদ ও অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে।
উপরের আলোচনা হতে বুঝা যায়, সকল স্বাভাবিক সংখ্যা পূর্ণসংখ্যার অন্তর্ভুক্ত, সকল পূর্ণসংখ্যা মূলদ সংখ্যার অন্তর্ভুক্ত।
আবার সকল মূলদ সংখ্যা বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত।
অর্থাৎ N, Z, Q সকল সেটই বাস্তব সংখ্যা R এর উপসেট।
সুতরাং, N ⊆ Z ⊆ Q ⊆ R।
অর্থাৎ, সার্বিক সেট R।