y + x = 0 সরলরেখাটি x-অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে?
সঠিক উত্তর: 135°
ব্যাখ্যা: কোনো সরলরেখা x-অক্ষের ধনাত্মক দিকের সাথে θ কোণ উৎপন্ন করলে ঢাল, m = tanθ।
প্রদত্ত সমীকরণ, y + x = 0
বা, y = -x
সমীকরণটিকে y = mx এর সাথে তুলনা করে পাই ঢাল, m = -1।
বা, tanθ = -1
বা, tanθ = -tan 45°
বা, tanθ = tan (180° - 45°)
বা, tanθ = tan 135°
বা, θ = 135°।
অতএব, সঠিক উত্তর (C)।