যদি ভার্নিয়ার স্কেলের 10 ঘর প্রধান স্কেলের 9 ঘরের সমান হয় তবে ভার্নিয়ার ধ্রুবক কত হবে?
সঠিক উত্তর: 0.1 mm
ব্যাখ্যা: ভার্নিয়ার স্কেলের 10 ভাগ = প্রধান স্কেলের 9 ভাগ।
ভার্নিয়ার স্কেলের 1 ভাগ = প্রধান স্কেলের 9/10 ভাগ = 0.9 mm (যেহেতু প্রধান স্কেলের 1 ভাগ = 1 mm)।
ভার্নিয়ার ধ্রুবক VC = প্রধান স্কেলের 1 ক্ষুদ্রতম ভাগ - ভার্নিয়ার স্কেলের 1 ভাগ
VC = 1 mm - 0.9 mm = 0.1 mm।