বিষয়: গণিত অধ্যায়: বাস্তব সংখ্যা

নিচের কোনটি মূলদ সংখ্যা?

ক. 2√3
খ. √7
গ. √(3/2)
ঘ. √(12/3)

সঠিক উত্তর: √(12/3)

ব্যাখ্যা: মূলদ সংখ্যা: p/q আকারের কোন সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়। যেখানে p ও q পূর্ণসংখ্যা এবং q ≠ 0।
2√3 = 3.4641016... যা একটি অসীম দশমিক সংখ্যা। যেহেতু সকল অসীম দশমিক সংখ্যাই অমূলদ সংখ্যা, সেহেতু 2√3 অমূলদ সংখ্যা।
√7 = 2.6457513... যা একটি অসীম দশমিক সংখ্যা। সেহেতু এটি অমূলদ সংখ্যা।
√(3/2) = 1.2247448... যা একটি অসীম দশমিক সংখ্যা। সেহেতু এটি অমূলদ সংখ্যা।
√(12/3) = √(4x3/3) = √4 = 2 যা একটি পূর্ণসংখ্যা। যেহেতু সকল পূর্ণসংখ্যাই মূলদ সংখ্যা তাই √(12/3) একটি মূলদ সংখ্যা।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (D)।

এসএসসি গণিত প্রস্তুতি

নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য গণিত বিষয়ের 'বাস্তব সংখ্যা' অধ্যায়ের এই বহুনির্বাচনি প্রশ্নটি (MCQ) অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর ও ব্যাখ্যার মাধ্যমে আপনার প্রস্তুতিকে আরও মজবুত করুন। বোর্ড পরীক্ষা ও টেস্ট পরীক্ষায় ভালো ফলাফল করতে এই ধরনের প্রশ্ন নিয়মিত প্র্যাকটিস করা প্রয়োজন।

এই অধ্যায়ের আরও প্রশ্ন সকল বিষয়ের অনুশীলন শুরু করো

Metiva SSC Preparation App

Google Play Store