S = {y : y ∈ R, 60 ≤ y ≤ 70} সেটটির চলক কী?
সঠিক উত্তর: y
ব্যাখ্যা: আমরা জানি, যে অক্ষর প্রতীক দ্বারা কোনো সেটের উপাদান বুঝায় তাকে চলক বলে। যদি কোনো সেট S = {y : y ∈ R, 60 ≤ y ≤ 70} হয়, তবে y এর মান 60 থেকে 70 এর মধ্যে যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে। এখানে, y একটি চলক।