(-980°) কোণটি কোন চতুর্ভাগে থাকবে?
সঠিক উত্তর: ২য়
ব্যাখ্যা: -980° = -10 × 90° - 80°
-980° একটি ঋণাত্মক কোণ। -980° কোণটি উৎপন্ন করতে কোনো রশ্মিকে ঘড়ির কাঁটার দিকে সম্পূর্ণ দুইবার ঘুরে একই দিকে আরও 2 সমকোণ বা 180° এবং 80° ঘুরে ২য় চতুর্ভাগে আসতে হয়েছে।
সুতরাং, -980° কোণটি ২য় চতুর্ভাগে অবস্থান করছে।