3ˣ . 2ʸ = 72, 3²ˣ . 2ʸ = 648 সমীকরণ জোটের মূলদ্বয় —
সঠিক উত্তর: (2, 3)
ব্যাখ্যা: দেওয়া আছে,
3ˣ . 2ʸ = 72 ...... (i)
3²ˣ . 2ʸ = 648 ...... (ii)
(ii) নং সমীকরণকে (i) নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই,
(3²ˣ . 2ʸ) / (3ˣ . 2ʸ) = 648 / 72
বা, 3⁽²ˣ⁻ˣ⁾ . 2⁽ʸ⁻ʸ⁾ = 9
বা, 3ˣ . 2⁰ = 3²
বা, 3ˣ . 1 = 3²
বা, 3ˣ = 3² [ভিত্তি সমান হলে ঘাতদ্বয় সমান হবে]
∴ x = 2
আবার, (i) নং সমীকরণে x এর মান বসিয়ে পাই,
3² . 2ʸ = 72
বা, 9 . 2ʸ = 72
বা, 2ʸ = 72 / 9
বা, 2ʸ = 8
বা, 2ʸ = 2³
∴ y = 3
∴ সমীকরণের জোটের সমাধান (2, 3)