বিষয়: পদার্থবিজ্ঞান অধ্যায়: তরঙ্গ ও শব্দ

বৈদ্যুতিক লাইনে মৃত বাদুড় ঝুলে থাকতে দেখা যায় কেন? i. বৈদ্যুতিক তারগুলোর অবস্থান এবং মধ্যবর্তী দূরত্ব সম্পর্কে তাৎক্ষণিকভাবে সুস্পষ্ট ধারণা না থাকায়। ii. সামনের দিকের বস্তুস্তর তরঙ্গের প্রতিধ্বনি শুনতে না পাওয়ায়। iii. বাদুড় একটি তারে ঝুলে অপর তারটি স্পর্শ করায়। নিচের কোন উত্তরটি সঠিক?

ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

সঠিক উত্তর: i ও iii

ব্যাখ্যা: বাদুড়ের তৈরি শব্দোত্তর কম্পাঙ্কের শব্দ চিত্রমতে সামনের দিকে অগ্রসর হয়। তরঙ্গ অগ্রসরের অবস্থা বিবেচনা করলে বুঝা যায় এক্ষেত্রে বাদুড়ের তৈরি শব্দ তারে প্রতিফলিত হয় এবং শব্দের প্রতিধ্বনি অবশ্যই বাদুড় শুনতে পায়। তাই এক্ষেত্রে (ii) সঠিক নয়।
কিন্তু প্রতিধ্বনি শুনতে পেলেও সমান্তরাল দুই বৈদ্যুতিক তারের মধ্যদিয়ে উড়ে চলার সময় বৈদ্যুতিক তারগুলোর অবস্থান ও মধ্যবর্তী দূরত্ব সম্পর্কে তাৎক্ষণিকভাবে সুস্পষ্ট ধারণা নিতে পারে না। কেননা তার সমান্তরাল হওয়ায় প্রাপ্ত দুই ধরনের প্রতিধ্বনি থেকে মধ্যবর্তী দূরত্বের সঠিক অবস্থান বুঝতে পারে না বাদুড়। সজীব ও নিরপেক্ষ তার দুটিতে বাদুড়ের শরীর সংযোগ পেয়ে গেলে এর শরীরে বিদ্যুৎ প্রবাহিত হয় এবং মারা যায়। তাই (i) ও (iii) সঠিক।

এসএসসি পদার্থবিজ্ঞান প্রস্তুতি

নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য পদার্থবিজ্ঞান বিষয়ের 'তরঙ্গ ও শব্দ' অধ্যায়ের এই বহুনির্বাচনি প্রশ্নটি (MCQ) অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর ও ব্যাখ্যার মাধ্যমে আপনার প্রস্তুতিকে আরও মজবুত করুন। বোর্ড পরীক্ষা ও টেস্ট পরীক্ষায় ভালো ফলাফল করতে এই ধরনের প্রশ্ন নিয়মিত প্র্যাকটিস করা প্রয়োজন।

এই অধ্যায়ের আরও প্রশ্ন সকল বিষয়ের অনুশীলন শুরু করো

Metiva SSC Preparation App

Google Play Store