একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য ৩ সে.মি., ৪ সে.মি. এবং ৫ সে.মি. হলে এর পরিবৃত্তের কেন্দ্র কোথায় অবস্থিত?
সঠিক উত্তর: অতিভুজের উপর
ব্যাখ্যা: এখানে, ৩² + ৪² = ৯ + ১৬ = ২৫ = ৫²।
যেহেতু বাহুগুলোর দৈর্ঘ্য পিথাগোরাসের উপপাদ্য মেনে চলে, তাই ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ।
সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র সর্বদা অতিভুজের উপর অবস্থিত।