বিষয়: গণিত অধ্যায়: ব্যবহারিক জ্যামিতি

তিনটি বাহুর দৈর্ঘ্য (সে.মি.) দেওয়া হলো। কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব?

ক. ৩, ৫, ৬
খ. ৪, ৫, ৯
গ. ৪, ৬, ১২
ঘ. ৬, ৭, ১৬

সঠিক উত্তর: ৩, ৫, ৬

ব্যাখ্যা: ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর।
(ক) এর ক্ষেত্রে, ৩ + ৫ = ৮ > ৬; তাই ত্রিভুজ অঙ্কন সম্ভব।
(খ) এর ক্ষেত্রে, ৪ + ৫ = ৯; যা তৃতীয় বাহুর সমান, তাই ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়।
(গ) এর ক্ষেত্রে, ৪ + ৬ = ১০ < ১২; তাই ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়।
(ঘ) এর ক্ষেত্রে, ৬ + ৭ = ১৩ < ১৬; তাই ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ক)।

এসএসসি গণিত প্রস্তুতি

নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য গণিত বিষয়ের 'ব্যবহারিক জ্যামিতি' অধ্যায়ের এই বহুনির্বাচনি প্রশ্নটি (MCQ) অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর ও ব্যাখ্যার মাধ্যমে আপনার প্রস্তুতিকে আরও মজবুত করুন। বোর্ড পরীক্ষা ও টেস্ট পরীক্ষায় ভালো ফলাফল করতে এই ধরনের প্রশ্ন নিয়মিত প্র্যাকটিস করা প্রয়োজন।

এই অধ্যায়ের আরও প্রশ্ন সকল বিষয়ের অনুশীলন শুরু করো

Metiva SSC Preparation App

Google Play Store