√(4x - 3) + 5 = 2 এর সমাধান সেট কোনটি?
সঠিক উত্তর: { }
ব্যাখ্যা: দেওয়া আছে, √(4x - 3) + 5 = 2
বা, √(4x - 3) = 2 - 5
বা, √(4x - 3) = -3
যেহেতু কোনো বাস্তব সংখ্যার বর্গমূল ঋণাত্মক হতে পারে না, সেহেতু সমীকরণটির কোনো বাস্তব সমাধান নেই।
∴ সমাধান সেট = { }