একটি ত্রিভুজের দুইটি কোণের সমষ্টি 90° হলে ত্রিভুজটি কোন ধরনের?
সঠিক উত্তর: সমকোণী
ব্যাখ্যা: আমরা জানি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180°
দেওয়া আছে, ত্রিভুজটির দুই কোণের সমষ্টি 90°
∴ তৃতীয় কোণটি = 180° - 90° = 90° = এক সমকোণ
সুতরাং, ত্রিভুজটি সমকোণী।
নোট:
সমকোণী ত্রিভুজ: যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, তা সমকোণী ত্রিভুজ।
সূক্ষ্মকোণী ত্রিভুজ: যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ সূক্ষ্মকোণ, তা সূক্ষ্মকোণী ত্রিভুজ।
স্থূলকোণী ত্রিভুজ: যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ, তা স্থূলকোণী ত্রিভুজ।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (গ)।